দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় দাফনের জন্য ঢাকা থেকে রওনা হয়েছে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ। এদিকে তার দাফনের জন্য গ্রামের বাড়িতে কবর খোঁড়ার কাজ শেষ হয়েছে। বাড়িতে চলছে জানাজা ও দাফনের প্রস্তুতি।
মরিয়মের চাচি মুন্নী আক্তার জানান, সোমবার বিকেল ৩টার দিকে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে গাবুরার পথে রওনা হন। মরদেহ পৌঁছানোর পর জানাজা শেষে দাফন করা হবে। তবে কখন জানাজা হবে, তা পরিবারের পক্ষ থেকে এখনো জানানো হয়নি।
স্বজনদের ভাষ্য, মরিয়ম শান্ত স্বভাবের ছিলেন। তার মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে বের করার দাবি জানিয়েছেন তারা।
মুন্নী আক্তার বলেন, ‘মরিয়ম খুব শান্ত-শিষ্ট মেয়ে ছিল। কী কারণে এমন ঘটনা ঘটল, আমরা জানি না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’
এদিকে মরিয়মের মৃত্যুর ঘটনায় তদন্ত ও বিচারের দাবিতে সোমবার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হন। পরে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
কর্মসূচিতে স্থানীয় নাগরিক নেতা আসাদুজ্জামান মিটু, আবুল কালাম মড়ল, রেজাউল ইসলাম, আসিসুর রহমান, নুরনগরের আবুল ইউসুফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা মরিয়মের মৃত্যুর ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন স্থানীয় বিএনপি নেতাকর্মী গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিও জানান। তবে স্থানীয় বাসিন্দাদের অনেকে তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করার ওপর গুরুত্ব দেন।
গাজী নজরুল ইসলামের বাড়ির পাশের বাসিন্দা ও সাবেক জামায়াত কর্মী মো. শাহজাহান বলেন, ‘মরিয়মের মৃত্যুর বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা মানুষের সামনে তুলে ধরতে হবে।’
স্থানীয় কলেজশিক্ষার্থী মিনারুলসহ কয়েকজন প্রতিবেশীও একই দাবি জানিয়েছেন।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। পুলিশ গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে।
মরিয়মের মরদেহ বর্তমানে সাতক্ষীরার গাবুরার পথে রয়েছে। কবর প্রস্তুত থাকলেও জানাজা ও দাফনের সময় পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
যে আই